আফরোজা অদিতির গল্পের বই : “বাউরা” : বই আলোচনা :

আফরোজা অদিতির নতুন গল্পগ্রন্থ বাউরা। বাউরা জীবনের গল্প। সহজ-ঝরঝরে ভাষায় জীবনের গাথা রচনায় অদিতি শৈল্পিক দক্ষতায় ইতোমধ্যে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা সব শাখাতেই তাঁর সুপদচারণা। গ্রন্থ সংখ্যাতেও বয়সের চেয়ে এগিয়ে। মানবহৃদয়ের স্বপ্ন প্রত্যশা-না পাওয়া-উচ্ছ্বাস-ক্ষরণ তাঁর গল্প-উপন্যাসের বিষয়। “বাউরা” গল্পগ্রন্থটিও এর ব্যতিক্রম নয়।

মোট ২৭টি গল্প এই বইয়ে স্থান পেয়েছে। বিষয় ভাবনা ও উপস্থাপন বৈচিত্রে প্রতিটি গল্প আলাদা যেন। আফরোজা অদিতির একটা নিজস্ব ভাষা আছে। ফলে পাঠক সহজেই তাঁকে চিনে নিতে পারে। স্বকীয় ভাষার পাশাপাশি কাহিনীর সাথে গল্পের বিষয়বস্তুর মিল রেখেছেন তিনি। গ্রন্থভুক্ত গল্পগুলোর শিরোনাম যথাক্রমে জীবনের লেনদেন; বোধ; সবুজ ঘাস দাঁতে কাটার আওয়াজ; অপমান; দোলনচাঁপার বনে বিরহী শিশির; গোপন কথা রয়ে গেল গোপনে; ভালোবাসা; মোনালিসার আনন্দ; বাঁশি ও আমি; ভালোবাসায় অন্তরীন; আমি ও সে; লালগোলাপে ভালোবাসার উৎসব; নিষিদ্ধ পারিজাত; গোলাপের রং লাল; গোলাপ অর্থই কষ্ট; তার জন্য অপেক্ষা; পূর্বপ্রেমের স্মৃতিতে একা; পৃথিবী কখনও ফেরত দেয় না; মধ্যরাতের প্রহর; আগুন; আশা; অপেক্ষা; বাউরা; শব্দচিত্র; একটি দিন; আমি ও ভাস্কর; তন্ময়ের তন্ময়তা; আজকের রাধা; ও দুজন দুজনের। প্রতিটি গল্প পাঠক হৃদয়ে স্থান পাবে বলে আমাদের বিশ্বাস। তবে গ্রন্থভুক্ত গল্পের মধ্যে জীবনের লেনদেন, পূর্বপ্রেমের স্মৃতিতে একা, আগুন ও আজকের রাধা নিঃসন্দেহে অসাধারণ – ভাবনায়, বুননে এবং উপস্থাপনায়।

বইটির প্রকাশকাল: একুশে গ্রন্থমেলা -২০০৬; প্রকাশক – আজাদ আলাউদ্দিন; প্রচ্ছদ – সুমন রহমান; মূল্য-১২০ টাকা। আলোচনায়- আশরাফ হায়দার। (০৮.০২.২০০৮ এর ভোরের ডাকে প্রকাশিত)।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615