আফরোজা অদিতির গীতি কবিতা

0১
কথা দিয়েছিলে হবে আমার
কাঁদে হৃদয় তুমি কোথায়
কথা রাখোনি চলে গেছো দূরে
এখন তোমাকে খুঁজি হায় ॥

যা কিছু পাওয়ার ছিলো
সবই তো দিয়েছো আমায়
তবুও কেনো হলে না আমার
উদাসী মন পথ চেয়ে কাটে
তোমার আশায় তুমি কোথায় ॥

এতো ভালোবাসা দিয়েছ আমায়
অভাব তো নাই কিছু
তবুও কেনো সব ফাঁকা মনে হয়
প্রেমিকের মন চায় বটের ছায়া
চলে যায় সময় বৃথায় ॥

0২
তোমার জন্য যতন করে
রেখেছি প্রেম হৃদয় ভরে
ঝরা ফুলে ছাওয়া এ জীবন
তুমি না দেখিতে পাও ॥

মিথ্যা আশায় তুমি যে আমাকে
একা রেখে যাও হাসিতে হাসিতে
তোমার হেলায় মনটা ভাঙে
তুমি না দেখিতে পাও ॥

সুখে ভরা এ জীবনে আমার
দুঃখ গেড়েছে আসন তার
নোনা জলে ভেসে যায় দিন
তুমি না দেখিতে পাও ॥

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615