আলমারিতে জমিয়ে রাখা চিঠিগুলো
উড়িয়ে দিয়ো না, ফেলো না পুড়িয়ে!
ওগুলো স্মৃতির অভিজ্ঞান।
তুমি তো জানো
মেঘের ঘনঘটা বিদ্যুৎ ঝলক, টুপটাপ
বৃষ্টির ফোটাতে ওঠা নদীজলের বুদ্বুদ
সবই ধরা আছে চিঠিতে! এই পৃথিবীর
ক্লান্ত দিঠিতে ফুটে থাকা পুষ্পের সৌন্দর্য
গুছিয়ে রাখা আছে ঐ চিঠিগুলোতে; তুমি
অবহেলার ক্লান্তি মাখিয়ো না ততে!
থাক না চিঠিগুলো যেখানে আছে সেখানে
এসো দুজনে সবুজ শ্যামল ঘাসে রাখি পা
শিশিরে মুখ ধুয়ে পুষ্পপাপড়ি উড়িয়ে
দেই হাওয়ায়!
চিঠিগুলো যেখানে আছে থাক সেখোনে
দুজনে স্বর্গ স্বর্গ খেলা খেলি এই পৃথিবীর
সন্তাপহরা কাননে!
#afrozaaditi.com, আফরোজা অদিতি
