পলাশ শিমুল এলো যখন লাল বসন্ত মাতিয়ে
তার সাথে একুশে এলো ভাষার ঝান্ডা উড়িয়ে
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশটি দিলো কাঁপিয়ে
হাস্যময়ী বাংলা এলো লোহিত মাখা মনন খুঁড়ে
সবার বুকের তারে বাজলো তা মিষ্টিমধুর সুরে
সুখে সুখে ভাষা থাক এ দেশেরই বুকটি জুড়ে
ঝরিয়ে রক্ত পেয়েছি আমরা নন্দিত বাংলা ভাষা
বাঙালির প্রেম অমর একুশে মেটায় মনের আশা
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
