ধারাজলের মতো // আফরোজা অদিতি

আমার মৃত্যুর পরে কখনও উল্টে-পাল্টে দেখ না
আমার ছবি- যা তুমি যত্নে রেখেছ অ্যালবামে তোমার
নেড়েচেড়ে দেখ না আমার উপহার সামগ্রী-যা রেখেছ
সাজিয়ে তোমার শো-কেচে, চিঠিগুলোর বাক্স খুলো না
কখনও তুমি, পড়ো না কখনও চিঠিগুলো। কী হবে
ওগুলো দেখে-পড়ে- মনে রেখে! কোন্‌ সাফল্য দেবে
ছবি বাঁধিয়ে রেখে দিলে দেয়ালে?

যখন হারিয়ে যাবো, স্মৃতি হয়ে যাবো, হয়ে যাবো
অতীত; মৃত্যুর পরের কোনো কাজ করো না। শুধু
ভালোবেসে দশগজ সাদা-কাপড়ের ঘেরে মাটির
মমতায় রেখে এসো এই আমাকে যেহেতু ঐ
কাজটুকু বাঁকি রয়ে যাবে কারণ মানুষ কখনও
তাঁর সব কাজ শেষ করতে পারে না।

যদি পারো
সব স্মৃতি আমার ধুয়ে দিয়ো ধারাজলের মতো

#afrozaaditi.com, #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615