ঘাসফুলের মালা গেঁথে শব্দের অঙ্গে
মিশিয়ে প্রেম প্রতীক্ষায় থাকি তোমার!
একসময় বাজে ডোরবেল! দরজায় তুমি!
হাওয়ায় ভাসে গান ‘শতকোটি বছরের
বিরহ নিয়ে এসেছি আমি’…কলিটি শুনতেই
তোমাকে পেয়ে যায় মন, গায় মুগ্ধতার গান!
শুদ্ধতার কথা ভেবে তোমার বৈষ্ণবী হতে
চাওয়ার কথা ভেবে শ্রীচরণে উপুর করে
বালিকার ভাববিলাসী মুগ্ধ হৃদয়।
আওলা-বাওলা ভাবনায় কেটে যায়
সকাল দুপুর রাত্রি…
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
