আফ্রোদিতি // আফরোজা অদিতি

আচমকা টেলিফোন
ভেসে এল বৃষ্টি ভেজা দিনের
মতো কথা- ‘সুপ্রভাত
আফ্রোদিতি, আছো কেমন হয়ে
অন্তরীণ ভলোবাসার লাল ইটের বাড়িতে’-
কবিতার শব্দে সাজিয়ে শব্দগুলি ছড়িয়ে
দিয়ে বুকের ভেতর নদী হলো সে।

দ্বিতীয়বার শুনতে পেলাম তাঁকে
‘আছো কেমন আফ্রোদিতি’- তাঁর
সুন্দরী প্রতিযোগিতার সুন্দরীদের মতো
বিন্যস্ত কথার ফুলঝুরিতে হেসে উঠলাম
কাঁচভাঙা শব্দের হাসি।

এরপর সে
‘তোমার হাসিতে হাটখোলা বুকে
সাগরের উত্তাল যন্ত্রণায় দেখতে ইচ্ছে
করছে তোমাকেই; তুমিই অবারিত
আকাশ আমার’- বলেই রেখে দিলো
টেলিফোন রিসিভার।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615