পাখিটা উড়ছিল। গাইছিল মনের সুখে।
আর খাবারের খোঁজে দেখছিল চারপাশ।
হঠাৎ বজ্রপাত।
কোথা থেকে ছুটে এল একটি আগুন
পুড়িয়ে দিলো বুক পুড়িয়ে দিলো চোখ
খাবার ছিল ঠোঁটে ছড়িয়ে গেল পথে
খাওয়া হলো না তার।
পাখিটা পথের পর পাখা ছড়িয়ে অনেকক্ষণ।
নীড়ে ফেরা হলো না আর। দেখা হলো না
প্রিয় স্বজনদের সাথে তার।
মাড়িয়ে গেল সেই খাবার পথচারীদের
কেউ কেউ….
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
