তোমার জন্য হৃদয় উৎস ভরে ওঠে গানে গানে
ছুটে চলে সবে একুশের ভোরে শহীদমিনার পানে
শ্রদ্ধা জানায় মন-প্রাণ তাঁদের ফুলে মালায় গানে
শহীদ রক্ত ভেজা পতাকা রয়েছে বুকের কাছে
অমর একুশ এসেছে ফাগুন মুকুল ধরেছে গাছে
ছড়িয়ে রঙ হাসছে ফাগুন রঙিন শিমুল পলাশে
অনন্ত কান্না কে ভালোবাসে বলতো ফেব্রুয়ারি
তাই তো মুখে বিদেশি বুলি বাঙালি হয়েও পড়ি
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
