নিষিদ্ধ পৃথিবী // আফরোজা অদিতি

পুষ্পকলি, তোমার ফুটতে বারণ
বৃক্ষ, তোমার পাতা ঝরাতে বারণ
গাছের পাতা, তোমার উড়তে বারণ

ফসল, তোমার দুলতে বারণ
বাতাস, তোমার বইতে বারণ
জোছনা, তোমার হাসতে বারণ
মেঘাচ্ছন্ন মহাবিল, নিসর্গ;
বৃষ্টি তোমার ঝরতে বারণ

নিষেধের দণ্ডকারণ্যে বসবাস এখন
কথা বলতে বারণ, চলতে বারণ!
মরণ, তুমি এসো না
আমাদের মরতে বারণ! নিষেধের বেড়াজালে
গণ্ডিবদ্ধ আমাদের বসবাস!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615