ভালোবাসা কী দ্রব্য কোনো
ধার দেবো, নয় ধার শুধে
নেবো।
ভালোবাসা নয় পরণের শাড়ী
পুরানো অথবা ছিঁড়েছে তাই
ফেলে দেবো কিংবা
ফেরিওয়ালা ডেকে বদলে নেবো
কাঁচের বাসন।
ভালোবাসা কী নিকেল ওঠা নয় ভাঙা
অ্যালুমিনিয়াম বা মাটির সানকি ছোঁয়া
লেগেছে তাই ফেলে দেবো।
ভালোবাসা নয় তো পার্থিব কিছু নয়
মহাজনের টাকা; ভালোবাসা হৃদয়ে হৃদয়ের
আবাহন! মন দিয়ে মনের অন্বেষণে সৃজিত
সৌন্দর্য বৈভবে অবিনশ্বর আত্মার মহিমা।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
