বহুদূরের পথ। চলছে জাহাজ ভাসিয়ে জলে গা
ঢেউয়ের পরে ঢেউয়ের দোলা কাঁপছে আহা মন
বহুদূরের পথ।
উড়ছে বিহগ আকাশ জুড়ে ছড়িয়ে তাদের পাখা
পাখায় তাদের আলোর কণা দুলছে সারাক্ষণ
জলের ছোঁয়ায় দুলছে হৃদয় কাঁপছে আহা মন
বহুদূরের পথ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
