বুকের চত্বর // আফরোজা অদিতি (অণুগল্প)

হৃদ-সরোবর শূন্য! শব্দজলের ঢেউ-কাঙ্ক্ষায় আকুল সে। কোথায় শব্দ? কোথায় শব্দরাগ? দৃষ্টির শূন্যতায় ওড়ে ধবল মেঘ; ওড়ে চড়ুই-শালিক। কাক-দম্পতির ঝগড়া-মিথুন কোনো অনুরণন তোলে না হৃদ-সরোবরে তাঁর।

কবিতা-কবিতা-কবিতা…তীব্র জলধারায় ভিজে যায় তাঁর বুকের চত্বর।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615