১. তিনি // আফরোজা অদিতি
খুব বই পড়তেন তিনি। বই পড়তে ভালোবাসতেন। ভালোবাসতেন কবিতা লিখতে। সবচেয়ে ভালোবাসতেন দেশ। তাঁর গ্রাম, নদী, গ্রামের মানুষ বৃক্ষলতা সব সব ছিল তাঁর কাছে প্রিয়। জীবনের সবটা দিয়েছিলেন দেশের কাজে।
দেশ বা দেশের মানুষ তাঁর কাজের মূল্য দেয়নি, তাঁকে তো নয়ই। জীবন দিয়ে বুঝেছিলেন তাঁরই দলের লোকের কাছে নিজের অজান্তে ব্যবহৃত হয়েছেন তিনি।
২. প্রশ্নবিদ্ধ সময় // আফরোজা অদিতি
প্রথমে শুরু হয়েছিল সাদা কালো ছবি দিয়ে। সেটি ছিল বুকের গভীরের ছায়াবীথি হয়ে। দিন যায়, যায় মাস, বছর, যুগ। এই ভাবেই উজ্জ্বল হয়ে ওঠে বুকের পীঠস্থান। বসন্তের ফুল অরুণ আলোতে উজ্জ্বল হয় জীবনঘনিষ্ঠ ছায়াবীথি। কবে কখন এ পথে এসেছি বুঝতেই পারেনি! ওকি নিজে এসেছে নয় কেউ এনে ফেলেছে এখানে?
পুরুষের পর পুরুষ যায় আসে। প্রশ্নবিদ্ধ সময় ও জীবন?
৩. তুমি অক্ষর আমার// আফরোজা অদিতি
দুঃখ জাগানিয়া, দুঃখ ভুলানিয়া; তোমার জন্য পথ চাওয়া, তোমার জন্য হাঁটা-চলা। তুমি ছিলে; এখন নেই! না থাকলে তুমি হয়তো থাকতাম না আমিও; আশে-পাশের ওরা না থাকলে হয়তো বা চলে যেতাম অন্যভূবনে। তুমি আমার ফিকসন, নন-ফিকসন শব্দাবলী; তুমি অক্ষর আমার! আমার সমগ্রতা নিয়ে তোমার অপেক্ষা করি।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
