টুনী ও ছাগলছানা // আফরোজা অদিতি

টুনীর আছে ছাগলছানা
ইচ্ছা ওড়ে নাই যে ডানা
পাখা মেলে কেমন করে
পাখি সব আকাশে ওড়ে
চেয়ে চেয়ে আকাশ পানে
ছাগলছানা তাইতো ভাবে
ছাগলছানার ভাবনা দেখে
আদর করে কোলে রেখে
বলে তাকে, টুনী সোনা
ওরে আমার ছাগলছানা
পাখির দুইটি পাখা আছে
ওড়ে তারা তাই আকাশে
ভেবে ভেবে ডানার কথা
মনে তোমার লাগে ব্যথা
ব্যথা ভুলে বাগানে যাবে
অনেক রকম পাখি পাবে
মিলেমিশে ওদের মাঝে
সাথী হয়ে থাকবে কাছে
পাখির সাথে সবুজ বনে
করবে খেলা খুশি মনে
শুনলো ছানা টুনীর কথা
ভুলে গেলো ওড়ার কথা
সারা দিন লাফায় ঝাপায়
ঘাসের বনে খেলে কাটায়
চড়ুই নিয়ে পিঠের পরে
মাঠে-ঘাটে বেড়ায় ঘুরে
ছাগলছানার খুশি দেখে
খুশি ঝরে টুনীর চোখে
ছাগলছানায় আদর করে
কাঁঠাল পাতা সামনে ধরে।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615