টুনী ও বাবু // আফরোজা অদিতি

টুনী, বাবুর বোন। বাবু, টুনীর ভাই।
টুনী, বাবু, বাবা-মায়ের সাথে থাকে।

বাবুর একটা কালো মুরগি আছে।
টুনীর একটা লাল মোরগ আছে।

বাবুদের বাড়ির পেছনে আম বাগান আছে।
আম গাছে বুলবুলি, পাপিয়া, শালিক থাকে।

টুনীর বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে।
কাঁঠাল গাছে একটা কাঠবিড়ালি থাকে।

টুনী উঠানে গমের দানা ছিটিয়ে দেয়।
অনেক পাখি গমের দানা খেতে আসে।

পাখি গমের দানা খায় । ওরা পাখি গোনে।
এক,দুই,তিন,চার,পাঁচ,ছয়,সাত,আট,নয়,দশ।

মা খাবার দেয়। খাবার খেয়ে স্কুলে যায়।
বাবা, মা দাদা, দাদি ওদের আদর করে।

বাবু, টুনীর দাদা, দাদি ওদের সাথে থাকে।
রাতে ঘুমানোর আগে দাদি রূপকথা বলে।

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615