কবিতাগল্প // আফরোজা অদিতি

মোবাইলটা বাতিল করো
যে মোবাইল সংসারে অশান্তি আনে
কাজ কি সেটি কাছে রেখে

এমনিতেই অশান্তির শেষ নেই
তার ওপর এই নতুন যন্ত্রণা; রোজ রোজ
তাঁর সঙ্গে রাগ করতে করতে ক্লান্ত ভালো
লাগছে না আর।

সংবৃতা ভাবে
ওকে ঘিরে থাকে সবাই, ঘিরে আছে কিন্তু
কোথাও যেন কেউ নেই! একেবারে নিঃসঙ্গ
একলা গাছে একলা ফুলের মতো একলা একা!
তাঁর কী অবস্থা জানে না সংবৃতা! অজ্ঞ তাঁর বিষয়ে!
কোনো কিছুই জানতে দেয় না সে! জানতেও চায় না
সংবৃতা! শুধু ক্লান্ত, অবসন্ন বিদীর্ণ এক জীবনের কাছে
সমর্পিত হয়ে আকাশ আলো করা নক্ষত্রের জন্য
বুকের ভেতর বাজিয়ে চলে ‘বড়ে গোলাম’!

রোজ স্বপ্নে জাগরণে ডাকে সংবৃতা, ফিরে এসো
ফিরে এসো তুমি। ফিরে এসো এই জীবনের
খেলাঘরে। কবিতার মতো কথাগুলো লিখে
খুব খুশি হলো সংবৃতা।

তাঁরই জন্য লিখেছে! জীবন তো তাঁরই জন্য!

#afrozaaditi.com

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615