তমসার আঁধার নামবার আগেই
উজ্জ্বল আলোতে লীন হতে চাই!
আকাশ জুড়ে চাঁদ তামান্না রজনী
দূরে ডাকে বাঁশির সুর; সফেদ ফেনার
নিবিড় প্রাসাদ; যেতে চাই সেখানে!
সবুজ দ্বীপের রূপালী সৈকত বুকে নিয়ে
নীলাভ ভালোবাসা ওড়ে শঙ্খচিলমন!
যেতে চাই সেখানে!
কত্থক মঞ্জরী বেঁধে কনকচাঁপা
অপেক্ষার গাঢ় রঙের মিশেলে যেতে চাই।
সোনালী চোখের ভাষা মৃন্ময়ী আশা
দীপ্ত দীপ্র বাসনার ইঙ্গিত; যেতে চাই
যেতে চাই সেখানে!
ঝিলে থিরথির জল, রোয়াকে মানব
তৃষ্ণা ব্যাকুল মন, ভেজা মাটি
যেতে চাই আমি যেতে চাই!
ধন চাই না, চাই না জন
পরিশীলিত জীবন চাই প্রীতির আঙিনায়
প্রিয় বাহুডোরে।
ডাকে বাঁশি ডাকে জীবন; যেতে চাই
যেতে চাই আমি।
#afrozaaditi.com
