তুমি নও তোমাকে // আফরোজা অদিতি (২)

এলে তুমি, ভালো লাগল সব!

অনেকটা দিন পেরিয়ে এসেছ তুমি
তৃষ্ণার্ত আঁখির পিপাসার্ত রেটিনাতে রেখে
চলে গেলে তুমি! তুমি চলে গেলে, রয়ে গেল
হাওয়ায় তোমার দেহের সুবাস! কথা বললে
হাসলে তুমি; অনন্য হয়ে উঠলো দিন!

অনেকটা দিন পেরিয়ে তুমি এলে, দাঁড়ালে
নয়ন সমুখে! বাতাস ছুঁয়ে গেল একে অপরে।
দুজনে দেখতে পেলাম দুজনায়!

এলে তুমি,
ভালো লাগল সব! না এলে যে উল্টে যায়
নগর-বন্দর-ঘর-গেরস্থালী সব!

তুমি এলে, ভালো লাগলো। আলো হয়ে উঠলো সব।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615