তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে!
দেখতে ইচ্ছা করছে হাতে মুখে চোখে
দেখতে ইচ্ছা করছে পুষ্পাধর জীবনে
দেখতে ইচ্ছা করছে হাসিতে খুশিতে
বিশ্রাম্ভালাপে!
দেখতে ইচ্ছা করছে সাগর সঙ্গমে।
দেখতে ইচ্ছা করছে কথা্য় কবিতায়
দেখতে ইচ্ছা করছে চলনে বলনে
দেখতে ইচ্ছা করছে অবসর অবকাশে
দেখতে ইচ্ছা করছে মিথুন বিলাশে
দেখতে ইচ্ছা করছে সোহাগ-চুম্বনে
দেখতে ইচ্ছা করছে আদরে প্রীতিতে
দেখতে ইচ্ছা করছে নয়নে নয়নে
দেখতে ইচ্ছা করছে সবুজে রক্তিমে
দেখতে ইচ্ছা করছে রতি আরতিতে
দেখতে ইচ্ছা করছে সালংকারা স্বয়ম্বরে
দেখতে ইচ্ছা করছে শয়নে স্বপনে
দেখতে ইচ্ছা করছে জীবনে জীবনে
দেখতে ইচ্ছা করছে প্রত্যয় প্রতীতে
দেখতে ইচ্ছা করছে ভালোবাসা প্রেমে
দেখতে ইচ্ছা করছে সুহাসিনী ভোরে
নীরব জোছনাতে।
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
