একুশে ফেব্রুয়ারি // আফরোজা অদিতি

তোমার জন্য হৃদয় উৎস ভরে ওঠে গানে গানে
ছুটে চলে একুশের ভোরে সব শহীদমিনার পানে
শ্রদ্ধা জানায় মন প্রাণ তাঁদের ফুলে মালায় গানে

শহীদের রক্ত ভেজা পতাকা রয়েছে বুকের কাছে
অমর একুশে এসেছে ফাগুন মুকুল ভরেছে গাছে
রঙ ছড়িয়ে হাসছে ফাগুন শিমুল পলাশও হাসে

বাঙালি মনে অম্লান সুখ তুমি একুশে ফেব্রুয়ারি
বুকে নিয়ে তাই বাংলাভাষা শহীদ মিনার গড়ি

#afrozaaditi.com , # আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615