ছেলে খেলা ছেলে খেলা
গড়িয়ে গেল হাটের বেলা
ভালোবাসার মেলা বসেছে
আয়রে দেখে যা!
ভালোবাসার ফটিক জল
বুকের তলায় ছলাৎছল
জুটেছে এসে বেকুবের দল
আয়রে দেখে যা!
এ-মন ঐ মন; আনচান করে
মন যখন তখন! ভালোবাসার
ছলে রূপায় বিকোয় মন
আয়রে দেখে যা!
ওরে ওরে ও বেকুবের দল
মন পোড়াতে করলি এত ছল!
