ক্ষুদ্র শিরোনাম // আফরোজা অদিতি

গাছের মগডালে ঝুলে আছে মেয়েটি
চারদিকে লোকের ভীড়
হৈচৈ উঁকিঝুঁকি ফিসফাস
কেন হলো এমন! কিছুই জানছে না কেউ!

একদিন
জানতো চিনতো সকলে, পাড়াতে যাতায়াত
বড় ভালো ছিল মেয়েটি
অনুরোধ উপরোধে ঢেঁকি গিলতো
কথা চালাচালি গায়ে মাখেনি কখনও!

এখন
টেনে নামিয়ে নিয়ে যাবে ডোম
জড়িয়ে পেঁচিয়ে ফেলবে তাকে
লাশকাটা ঘরে
অচেনা ডাক্তারের কাঁটা-ছেড়া
জীবনের হিসেব-নিকেশ টানাটানি শেষ

তারপর
সে হবে বিখ্যাত কোন কাগজের ক্ষুদ্র শিরোনাম!

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615