লাফিয়ে লাফিয়ে উঠছে শেয়ার বাজার
মনের ভেতর আকুপাঁকু সুখবর্ষা হবে বেজায়-
সোনালী বর্ষা!
গ্রামে গিয়ে ভাগ বাটোয়ারার জমি-জমা
বিক্রির অর্থ লগ্নি করে শেয়ার বাজারে
অজান্তেই জিম্মি করলো নিজেকে!
সোনালী স্বপ্নে বিভোর চোখ দেখতে পেল না
ঈশ্বরের হাসি
একদিন দুম করে বয়ে গেল উল্টো হাওয়া…
ধস নেমেছে বাজারে
মিটিং মিছিল অনশন কিছুতেই কিছু হলো না
ছেলে-মেয়ে-স্ত্রীর না খেয়ে থাকার জোয়ার
একদিন দশতলার ছাদ থেকে লাফিয়ে পড়তে
বাধ্য করল তাঁকে।
অসহায় ঈশ্বর
ভিজে চোখে অন্তরালেই রয়ে গেলেন তিনি!
