কাজ করছি আচমকা পড়লো মনে
ঘুম পাড়ানি গান শোনাতে ঘুম না
এলে রাতে, খিদে পেলে খাইয়ে দিতে
নিজের ব্যস্ত হাতে। তুমি আমার
ভালোবাসার মা।
দেরী হলে কোথাও পথে শংকা নিয়ে
মনে রাস্তার মোড়ে দাঁড়াতে গিয়ে
ভেবে অলুক্ষনে; কখন গেছিস!
আসার সময় পেরিয়ে গেছে ঘন্টা
খানেক হবে ফিরবি কখন ওরে!
ভাবতে দুর্ঘটনা নিলো কিনা টেনে!
লেখাপড়ায় বসলে তুমি মা, দাঁড়িয়ে
থেকে পাশে মাঝেমধ্যেই দিতে বাতাস
তোমার আঁচল দিয়ে; ওই আঁচলেই
বিশ্ব ছিল মা।
সেই মা তুমি আছো অনেক দুরে
স্মৃতির পরে ধূলা পড়ার মতো
মা, মাগো তোমার কাছে কখন যাবো
কবে যাবো, অজানা সব আজ! এমনি
আমার জীবন, এমনি কঠিন কাজ!
তুমি আমার মা। তোমাকে নিয়ে নিজের
মনে রই যে দুরে চোখের জলে নিজের
কাজের ভীড়ে!
চিরসত্য এই জীবনের পদ সেবে ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
