আশ্বিনের জোছনা ঝরে তার বাগানের ফুলে
আশ্বিনের জোছনা ঝরে তার আঙিনার কূলে
আশ্বিনের জোছনা ঝরে তার বকুল তলায়
সেই আলোর নাচন তার চোখের তারায়।
শরৎশশী ছড়িয়ে আলো হাসে আকাশ-নায়ে
শিমুল তুলার মতো মেঘ ঘোরে তার পাশে
বাড়িটা ডুবে আছে ধবল জোছনাজলে।
সে শুয়ে আছে বুক পেতে তারই জোছনা ডোবা
বাড়িটির পায়ের কাছে। আসবে সে মৃদু পায়ে
জোছনা মাখা শরৎ রাতের নায়ে। ফেলবে বন্ধু
তার রাঙা পা তারই বুকের হাড়-পাজড়ে।
জন্মলগ্ন থেকে বুক পেতে আছে সে বাড়িটির
পায়ের কাছে।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
