রমনা রেস্তরাঁয় ছাতার নিচে বসে আছি। ঝরছে বৃষ্টি। চারপাশে দেখছিলাম।
বৃষ্টি জলে ধোয়া সবুজ পত্রালী , ঘাস, ঘাস ফুল। সময় অপেক্ষার। সময় কেটে
যাওয়ার সঙ্গে সঙ্গে চোখে আবেশ। যদি ও একা তবু ও একা লাগছিলো না।
বৃষ্টি দেখতে দেখতে তার অপেক্ষা ।
ঝরঝর বৃষ্টির মধ্যে সে এলো ।
কিছুক্ষণ তাঁর হাতে হাত রেখে বৃষ্টি দেখলাম।
তাঁর স্পর্শ মনের মুগ্ধতায় হৃদয়ের ঘরে বেজে উঠলো গান।
গুনগুন করতে ভালো লাগলো ।
তুমি এলে তাই
সুন্দর এলো জীবনে
দুজনের দেখা হলো সময়ের অভীপ্সায়।
এক ঝলক বৃষ্টি। তারপর ঝলমলে রোদ। প্রকৃতি ভরে গেছে
কনে দেখা আলোয়। বিল মিটিয়ে উঠে দঁড়ালাম ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
