বুকের আঙিনায় // আফরোজা অদিতি

বুকের আঙিনায় ভালোবাসা হয়ে
পত্র-পুষ্প ঝরে; পত্র-পুষ্প সব
জারুল গাছে কোকিল হয়ে ডাকে!

কোকিল সব আজ বুকের কোণে
গান দিয়েছে ছেড়ে; গানে গানে ওরা
হৃদয় পথে পতাকা দিয়েছে গেড়ে!

পতাকা আজ ওড়ে বাতাসের গায়
বাতাসের বাহু ঘেরে ; বাহুতে বাহুতে
উল্কি আঁকা ওকে তাঁকে খোঁজ করে!

খোঁজের ভেতর নেই তো আমি
তুমিও নেই জেনো; জেনো আছি দুজনে
আছি পরস্পর প্রেমজ কুসুম হয়ে!

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615