মনে পড়ে ভাই সেদিনের কথা-
মায়ের দুপাশে দুজন শুনছিলাম রূপকথা
বাবা ছিলেন বইয়ের টেবিলে কাগজ কলম সাথে
মেঘ গর্জনে এল হঠাৎ রক্তনদীর বান
আকাশ বাতাস চিরে হলো খানখান
আমি আর তুই ভয়েতে জড়সড়
মা ছিলেন অবাক পলকহীন বড়বড় চোখে চেয়ে
তাঁর রক্তের ছিট লেগেছিল আমাদের দুই দেহে
বাবা আমাদের ভরা বকুলের ডালা
মায়ের কাছে সাজান ছিল দুজনের যত
কথা-আলাপের ডালা
বাবাও গেলেন অন্যজগতে মায়ের সাথে সাথে
তাঁর বেদনা মায়ের সঙ্গে একাকার হলো মিশে
তারপরে কতমাস বছর গেল চলে
এই দেশ এই গাছ নদী কত কথা গেল বলে
ভুলিনি দুজনে সেদিনের সেই হঠাৎ আসা ক্ষণ
আজও কাঁদে চোখ, কাঁদে দুজনের জলছাপ আঁকা মন
বাবা আর মা-কে রক্তনদীতে ফেলে
এ কোথায় এসে দাঁড়িয়েছি বল
দুজনে আজ বয়সের পাখা মেলে
#afrozaaditi.com, #আফরোজা অদিতি
