নীল আকাশটা চিরে দিয়েছে কারও ধারাল ঠোঁট।
নীলের টুকরো ছড়িয়ে পড়ছে দুঃখের আকরে
প্রকৃতির বুকে।
সাগর মাতাল। ডুবিয়ে দিয়েছে জেলেনৌকা।
মাঝি ছেঁকে তুলতে পারছে না সুখের শুভ্রমুক্তো।
লন্ডভন্ড জাল। ফুলগুলো মলিন। মুমূর্ষ।
আসতে পারছে না ভোমর। থেমে আছে
দিকভ্রান্ত এ-কালের জয়রথ।
পথ হারিয়েছ কী মেঘ নিষ্ঠুর কঙ্করে ! মেঘ ঘুরে দাঁড়াও।
জোটবদ্ধ হও। গর্জে ওঠ তোমার সঘন বিদ্যুতে।
তারপর নীলে নীলে ভরে তোল তোমার আকাশ।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
