তপ্ত প্রকৃতি। পুড়ছে সবটা। গরম মরুবাতাস।
চৈত্রের খরা। তৃষ্ণার্ত চাতক চেয়ে আকাশে।
বুকের জমিনে তার খেলা করছে থৈথৈ
দুঃখের রোদ।
তন-মন নিঃশেষ
নিঃশেষ কবিতা
কবিতা খুঁজে পাচ্ছে না পথ
পথ কঙ্করময়। চারপাশে কাঁটাঝোপ।
কাঁটাঝোপ আবৃত পথের ওপারে পত্রশূন্য বৃক্ষে
একাকি ডাহুক ডাকছে তার সাথিহারা সাথিকে…
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
