১.
অটুট বন্ধনে ছিলো সে আমারই মন-পত্রিকায়
সময়ের সাথে জড়িয়ে দৈনিকের হাজার পাতায়
ভুলে গিয়ে হয়েছে আজ দূর গ্রহের শশাঙ্ক হায়
২.
মধ্যরাত হয়েছে পার অনেক আগেই প্রিয়ে
খোলা জানালা, দ্যুতি ছড়িয়ে চাঁদ হাসে নীলে
এসো ফিরে, বাজাও বাঁশি হৃদয়ের রঙ দিয়ে
৩.
সময় এখন মৃত সরিৎ নিশ্চল ফল্গুহীন
তীরেতে মরা কাশ,তলায় ভিজে পাথর
নেই সবুজ ঢেকে গেছে সব পথের চিন
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
