পর্দা ঠেলে আকাশটাতে জোছনা ছড়ায় ঐ
মেঘে মেঘে ভাসছে নীল ঐ তারাদের ভীড়ে
চাঁদের পাশে লুকিয়ে কেন সুহাসিনী সই
মেঘের ছায়া দুলছে দেখ সুনীল সাগর নীরে
সাগরবেলায় হাঁটবো দুজন ভিজিয়ে দুটি পা
সুরে গানে খুঁজবো শশী তারাদের ঐ ভীড়ে
সুর গানের কারণগুলো মেঘ তো জানে না
মেঘের বুকে চাঁদ লুকিয়ে আলো ছড়ায় না।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
