অমর একুশে // আফরোজা অদিতি

পলাশ শিমুল এলো যখন লাল বসন্ত মাতিয়ে
তার সাথে একুশে এলো ভাষার ঝান্ডা উড়িয়ে
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশটি দিলো কাঁপিয়ে

হাস্যময়ী বাংলা এল লোহিত মাখা মনন খুঁড়ে
সবার বুকের মনতারে বাজলো সে মিষ্টি সুরে
মুখে মুখে ভাষা থাক দেশ-জনতার বকটি জুড়ে

ঝরিয়ে রক্ত বাংলা হলো আমাদের মুখের ভাষা
বাঙালির প্রেম অমর একুশ মেটায় মনের আশা

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615