ভাবছি বসে তোমার কথা করছ কী যে এখন
হয়নি দেখা অনেকদিন মন কি তোমার ভালো
ডুবল বেলা আঁধার হলো দেখা পাবো কখন
সেদিন ছিল বিকেল বেলার স্বর্ণাভ এক আলো
ঐ আলোতে বসেছিলাম হাতটি তোমার ধরে
তোমার প্রেমে দূর যে হলো আমার যত কালো
অদেখা ঐ পৃথিবী যে দেখালে নতুন করে
তোমার জন্য আজও যে অপেক্ষাতে আমি
প্রেমপ্রণয়ে তোমার সাথে বাঁচব জীবন ভরে
তুমি আমি আমি তুমি সংসারেতে দুজন
বেলা গিয়ে সন্ধ্যা হলো থাকি বলো কখন
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
