তরুণ ছিল যখন সময় তখন উঠতি বয়সি
এক বৃক্ষের কোটরে কিছু না থাকার অভাব
বাসা বেঁধেছিল।
তরুণ বৃক্ষ এতদিন লড়াই করেছে ঝড়-তান্ডবে
লড়াই করেছে অরণ্য দাবানলে। লড়াই করেছে
নদী ভাঙনে। ছায়া দিয়েছে। পত্রপুষ্পে করেছে
সুরভিত। খাবার দিয়েছে মানুষ, পাখি, অরণ্যচারিকে।
চায়নি কিছুই। সে যে তরুণ সজীব। শক্ত তার পায়ের
তলার মাটি।
সময়ের সাথে বৃক্ষের পাতা ঝরে। শুকায় শাখা।
বয়সি বৃক্ষ। গভীরে প্রথিত শেকড়। তবুও অনিকেত
সে আজ। নেই শাখা নেই সবুজ পত্রসম্ভার। আছে
শুধু তরুণ বয়সের ক্ষতটা; সেই কিছু না থাকার অভাব।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
