একদিন চৈত্রের হাওয়ায় একটা ঝরাপাতা
উড়ে এসে পড়েছিল এক বালকের উঠানে।
বালক তাঁর দৃষ্টির চত্বরে যত্নে রেখেছিল তাকে।
ঝরাপাতা ভুলে গিয়েছিল ঝরে পড়ার কথা।
সুরভিত কুসুম সকাল পেয়ে, পেয়ে আনন্দিত
দুপুর বিকেল ভেবেছিল ঝরাপাতা, পেয়েছে সে
সুন্দর আগামি।
দিন যায় যায় মাস বছর
সময়ের গতির সঙ্গে পরিবর্তিত হয় ঝরাপাতার
সময়। বুঝতে পারে সব ভুল! বুকের ভেতর তার
অবিরাম রক্তপাত; চেয়ে দেখে জীবন এখন
মাঝসমুদ্রে করেছে নোঙর।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
