আমি এক অন্যমানুষ // আফরোজা অদিতি

ভালোবাসা আমার যতিহীন কবিতা
অনবরত পড়ে যাওয়া, কখনও বা
বিরতিহীন রেলগাড়ী দিকশূন্য
বোধহীন উদ্দাম ছুটে চলা,
কখনও বা
আকাশ,বাতাস প্রকৃতি ছেড়ে চলে
যাওয়া অন্য এক বিশ্বে!

ছোট্ট এই জীবনের গায়ে নিচ্ছিদ্র
এই দুটি নয়ন রেখে দেখি আমার
আমিকে; দেখি নিজের ভালোবাসায়
কেমন ডুবে আছি নিজেই অতলান্ত
একাগ্রতায়!

আমার ভেতরে আমি কখনও চাই
অনবদ্য সুখের কবিতা অমর প্রেমে
কখনও বা চাই পরিপূর্ণ বিরহের
একটি রক্তগোলাপ!

ভালোবাসা কখনও বা হয়ে যায়
মুখর কোনো পাখী, যে পাখী শোনায়
উত্তরণের গান! অথচ ভালোবাসা
নামের অলীক পাখীটির খোঁজে
বৃথা সময় ব্যয়ে হয়েছি আমি
এক অন্যমানুষ।

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615