ফুল ছিঁড়লে দুঃখ হয়, মনে হয় কেউ যেন
শেকড়শুদ্ধ উপড়ে নিলো আমার হৃদয়!
অথচ, অনেকেই এই পুষ্পের সঙ্গে
অযথা মিথ্যে বলে!
তবুও ফুল ছিঁড়লে
কষ্টের যন্ত্রণায় নীল হয়ে যাই!
কখনও কেউ যদি ফুল দেয় আমাকে
অনিচ্ছায় নেই তবে কাউকে দেই না।
“ফুল জমে জমে পাথর হয়”-
এই কথাটুকু অন্তরে গেঁথেছে; হয় তো
গেঁথে থাকবে আজীবন!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
