আমি অপেক্ষাতে আছি
সেই ফুলের- যে ফুল প্রস্ফুটিত হবে
রক্তের রঙে
আমি অপেক্ষাতে আছি
সেই পথের- যার ঠিকানা
রক্তিম সূর্য
আমি অপেক্ষাতে আছি
একটি কলমের- যে কলম জন্ম দেবে
সুন্দর কবিতার
প্রবারণা পূর্ণিমার অপেক্ষাতে
আজও আমি; কারণ
সেই জোছনার জলে পবিত্র হবে
এই পৃথিবী।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
