কবিতা আমার পোস্টার।
পোস্টার আমার কথা কয়;কথা কয়
সমৃদ্ধ জীবনের, উদীপ্ত প্রাণের।
না খেতে পাওয়া মানুষের কথা
আমার পোস্টার;খড়ি ওঠা বুকের হাহাকার
এই পোস্টার; খরায় শুকিয়ে যাওয়া মাঠের কথা,
বন্যায় ভাসা জীবনের কথা বলে আমার কবিতা,
কবিতা আমার পোস্টার।
দেয়ালে দেয়ালে লেখা পোস্টার
জানায় প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ; করে
অন্যায় প্রতিরোধ।
আমার কবিতা আহ্বান জানায় লেলিহান
অগ্নিশিখার গায় জয়গান সবুজ বাংলার।
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
