মাঝে মধ্যেই ইচ্ছে করে
বন্ধ করে দেবো মোবাইল
বলবো না তোমাকে, না শুনবো তোমাকে
রোজ সকালে দেবো না কোন ক্ষুদে বার্তা
বলবো না শুভরাত্রি
সব কিছু থেকে চলে যাবো দূরে-বহুদূরে
পিছনে ফেলে যাবো সবুজ মাঠ
ছলছল ঢেউ-ভরা কাজলা-নদী
নদীর বুকে কন্ঠ ভরা ভাটিয়ালী,
রঙিন পালের পানসি
আমার কবিতা, আমার এই জীবন,
সব ফেলে যাবো, যাবো
যে দিকে চোখ যায়
পৃথিবীর কেউ তো নই এই আমি
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
