কবে কখন জন্ম হয়েছিল আমার
পড়ে না মনে, পড়বার কথাও নয়
সেদিন কি বার ছিল
ছিল কোন লগ্ন, কোন তিথি
জানবার কথাও তো নয় আমার
সেদিন উৎসব হয়েছিল কিনা
জানা নেই
কোষ্ঠি বিচার কিংবা আনুষাঙ্গীক
আচার কিছু পালিত হয়েছিল কিনা
জিজ্ঞেস করিনি কখনও
জন্মের ছাড়পত্রের জন্য প্রতিবাদী
হয়েছিলাম কী হইনি বলেনি কেউ কখনও
এসব কিছুই জানি না আমি
জানতেও চাইনি কখনও
শুধু মা হওয়ার পর নিজেই জেনেছি
মা আমার কষ্টের নীলকন্ঠি পরেছিলেন
সেদিন
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
