সারাটি দুপুর সাদা মেঘ ভেসে ভেসে
প্রকৃতির সাথে হেসে হেসে করছিল গল্পগাছা!
গল্পগাছায় দিনটি পার হতে হতে কী হলো
দু’য়ের মাঝে কে জানে!
ঝরঝর ধারায় কেঁদে ফেললো ঐ সান্ধ্যাকাশ!
আকাশের মুখ কালো দেখা যাচ্ছে তা!
প্রকৃতির কী ইচ্ছে কে জানে! কোন সে কথার
আনাগোনা চলছে তার মনে; কে তা জানে!
সন্ধ্যাবেলা শেষে ফুটপাত জুড়ে ধারাজলের
খেলা চললো সেদিন।
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
