করোনাকালে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে
নভের বুকে; চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে ঈদুল-আজহার। সুখের সুরে
ঢেউ লেগেছে মানব-প্রাণে।
চলছে লকডাউন; এবারের লকডাউন কঠোর
থেকে কঠোরতর সর্বাত্মক লকডাউন! তবুও
ফেরিঘাটে মানবজট, হাটে-মাঠে-ঘাটে-পথে
-প্রান্তরে মানব-সমাগম! বাড়ছে মৃত্যু, বাড়ছে
সংক্রমণ তবুও ভয়হীন মানুষ! যেতে হবে
গ্রামে অপেক্ষাতে স্বজন!
জেলা শহরে সংক্রমণ; অপেক্ষাকৃত ভালো চিকিৎসা
নিতে আসছে ঢাকায়! ওদিকে সীমান্ত পেরিয়ে আসছে
গরুর দঙ্গল; সঙ্গে মানুষ! একপাশে ঈদ, অন্যপাশে
করোনায় সংক্রমণ-মৃত্যু; বাড়ছে বাড়ুক!
কঠোর লকডাউনের আকাশে উঠেছে ঈদের চাঁদ!
#afrozaaditi.com , # আফরোজা অদিতি
