কর্দমাক্ত মাটি, জলে ভিজছে শ্রমিক শরীর
খুঁড়ছে মাটি, হবে মেট্রোরেল, উড়াল সেতু
কিংবা অন্য কোনো কাজ।
বৃষ্টিজলে ভেজা পিচঢালা পথ; পথের ধারে
ভেজা উনুনে টগবগ ফুটছে মোটা ভাত!
কাগজের ধূঁয়া আর চামড়া পোড়া গন্ধে
ভারী বাতাস।
ফুটপাতে গুটিয়ে রাখা আধভেজা বিছানা!
ভেজা শরীরে কাঁপছে ন্যাংটো শিশুরা
ওরা কাঁদছে, খিদে পেয়েছে।
ক্ষুধা আর জলে ভিজছে; ওরা কাঁদছে
ওরা কাঁপছে! পথচারী পার হয়ে যায়
কেউ ফিরে তাকায় কেউ বা তাকায় না।
ওরা নির্বিকার!
afrozaaditi.com , #আফরোজা অদিতি
