বুকের গভীরে তোমার
অমৃত ছায়া বিস্তারে স্বর্গে যাওয়ার ইচ্ছা!
প্রেমের ছোঁয়ায় নবীনকুঁড়ি পুষ্পিত হওয়ার
ইচ্ছায় ব্যাকুল; আলোকবর্তিকা তুমি।
নতুন আলোকে উদ্ভাসিত দিগন্তের সিড়ি!
ভালোবাসার আগুনে ঐ দিগন্ত ছুঁয়ে
মনে রাখতে চাই তোমাকে!
তোমার ছায়ায় সুখী হয়ে
ওষ্ঠে নিতে চাই সুগন্ধি গোলাপের ঘ্রাণ!
দৃষ্টির করতলে শ্যামল সুষমায় প্রস্ফুটিত
পুষ্পজীবন পেতে চাই!
তোমার হাত ধরে স্বর্গে যাওয়ার সিড়ি চাই!
#afrozaaditi.com , #আফরোজা অদিতি
