কোজাগরীতে একা // আফরোজা অদিতি

অনেকদিন পরে পড়লাম হুমায়ূন আজাদ, পড়লাম
মহাদেব সাহা, সুফিয়া কমাল, বেগম রোকেয়া
ওদের পড়তে পড়তে চলে গেলাম তোমার কাছে
চলে গেলাম এক ছুটে!

চলে গেলাম কিন্তু যাওয়া হয়নি ভাবনাটাই সার!
ভাবনার মধ্যেই তো চলাফেরা আমার! মাঝেমধ্যে
রাগ হয়; রাগ হয় তোমার ওপর; রাগে দুুঃখে
দিতে চাই হৃদয়ঘরে কপাট! দেওয়া হয় না!

নিজেকে রাধা মনে হয় তখন-
রাধা হলেও যাওয়া হয় না যমুনা তীরে, জ্বালানো
হয় না একশত একটি মোমের বাতি! তবে জ্বলে
মনযমুনা তীরে লক্ষকোটি মোমের আলো! থাকি
প্রতীক্ষায়, কখন আসবে কখন-

কোথায় তুমি কোথায় ? এখনই উড়ে গেল আকাশে
একটি হাওয়াই জাহাজ; হাওয়াই জাহাজ দেখলেই
মনের ভেতরের দুঃখগুলি চড়ুই হয়ে ডাকে শতেক কণ্ঠে!

কোজাগরীতে দাঁড়িয়ে থাকি একা, একেবারে একা!

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615