তালাক // আফরোজা অদিতি

তালাক দিতে চাও আমাকে
বারবার মেয়ে জন্ম দিলাম বলে

ভেবেছ বুঝি না কিছু , জানি না
বিজ্ঞান, ‘জিনে’র ক্রিয়া বুঝি না,
বুঝি না ক্রোমজমের ভেদ
তাই করছো এই অত্যাচার
এ-অত্যাচার মানি না
বারবার মেয়ে হওয়ার দোষ
আমার নয় তোমার-ওই পুরুষের

আমি নারী, বারবার মেয়ে
হওয়ার দোষে তোমাকেই
তালাক দিলাম

#afrozaaditi.com , #আফরোজা অদিতি

Leave a Reply


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home12/wwwafrozaaditi/public_html/wp-includes/functions.php on line 4615