আকাশ-বাতাস কাঁপায় শুধু রকেট বোমা বিস্ফোরণ
রকেট বোমায় পুড়ছে শিশু পুড়ছে মা পুড়ছে স্বজন
গুঁড়িয়ে যাচ্ছে দালানের পর দালান পিষ্ট শিশু নারী
স্বজনহারার হা-হুতাশ-চিৎকার হচ্ছে বাতাস ভারী
মরছে শিশু-নারী-পুরুষ ওদের কি অপরাধ
উন্মত্ত এই নিষ্ঠুর-বর্বরতার জানাই প্রবিাদ
ছুড়ছে বোমা জ্বলছে গাজা পুড়ছে মানুষ তরতাজা
‘যার যার ধর্ম তার তার’ তবুও ধ্বংসনগরী গাজা
ভীতসন্ত্রস্ত মানুষগুলো ভিটে ছেড়ে যাচ্ছে যে চলে
নিরাপত্তাহীন ফিলিস্তিনি আজ বিশ্ববিবেক কী বলে?
ত্রাণকর্তা তুমিই খোদা এই কথাটা সবাই মানে
শাস্তিদাতা আল্লাহ্ রক্ষা করো অসহায় সন্তানে
